গাদিয়ারা বাসস্ট্যান্ডের উদ্বোধন, খুশি পর্যটকের
দি নিউজ লায়ন ; শীতের শুরুতেই পর্যটকদের কাছে সুখবর। উদ্বোধন হলো হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া বাস স্ট্যান্ডের।বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর পরিবহন দপ্তরের আর্থিক সহায়তায় এবং শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সহায়তায় বাস স্ট্যান্ডটি নির্মাণ করতে খরচ হয়েছে ১কোটি ১১ লক্ষ টাকা।
শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর আধুনিক এই বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য থাকছে ঝাঁ-চকচকে বিশ্রামাগার শৌচালয় ও স্নানাগার।অন্যদিকে পর্যটন মৌসুমে বাস স্ট্যান্ড উদ্বোধন হওয়ায় খুশি পর্যটকেরা। হাওড়া জেলার পর্যটন মানচিত্রে গাদিয়াড়া একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।রূপনারায়ন ভাগীরথী ও হুগলি নদীর সংযোগস্থলে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই পর্যটন কেন্দ্রে।
বাম আমলে সেভাবে পর্যটন কেন্দ্রটির পরিকাঠামোগত উন্নয়ন না হলেও তৃণমূল সরকারের আমলে এই পর্যটন কেন্দ্রটির পরিকাঠামোগত উন্নয়নে হাত লাগায় রাজ্য সরকার। কলকাতা থেকে গাদিয়াড়ায় আসার জন্য একাধিক বাসের ব্যবস্থা থাকলেও সেভাবে বাস স্ট্যান্ড না থাকায় সমস্যায় পড়তে হতো পর্যটক থেকে নিত্যযাত্রীদের।
বিগত সময় বাস স্ট্যান্ড ধাকা বাস যেভাবে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতো ঠিক সেইভাবে বাস ধরতে আসা যাত্রীরাও রাস্তায় দাঁড়িয়ে থাকত ফলে সমস্যার মুখে পড়তে তারা। অবশেষে ২০১৭ সালে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গাদিয়ারা বাস স্ট্যান্ডের শিলান্যাস করেন। আর তারপরেই এই আধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণ করা হলো।
পর্যটন কেন্দ্র বাস স্ট্যান্ড নির্মাণ প্রসঙ্গে শ্যামপুরের বিধায়ক কালিপদ মণ্ডল জানান শুধু আধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণ নয় এর পাশাপাশি গাদিয়াড়াকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে।তিনি জানান কর্মব্যস্ত মানুষ এখানে বেড়াতে এসেছে যাতে শান্তিতে ঘুরে বেরিয়ে বাড়ি ফিরতে পারেন তার জন্য পরিকাঠামো গড়ে তুলছে তৃণমূল সরকার।

Post a Comment